জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সঙ্গে স্বাস্থ্য বীমা চুক্তি সম্পাদন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ২৪/০৪/২০১৯ তারিখ বুধবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ‘ল’ এন্ড জাস্টিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান এর কার্যালয়ে চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির ‘ল’ ফ্যাকাল্টি এবং ‘ল’ এন্ড জাস্টিস ডিপার্টমেন্টের সকল ছাত্র-ছাত্রীর প্রত্যেকে বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত আউট পেশান্ট চিকিৎসা সুবিধা ভোগ করবে। এছাড়াও প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তার ছবি, মোবাইল নম্বর এবং ব্লাড গ্রুপ সম্বলিত একটি হেলথ কেয়ার কার্ড প্রদান করা হবে, যা সারা দেশে বিস্তৃত জেনিথ ইসলামী লাইফের নেটওয়ার্ক হসপিটালে প্রদর্শন করে ছাত্র-ছাত্রী নিজে এবং তার পরিবারের সদস্যগণ সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা উপভোগ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ‘ল’ ফ্যাকাল্টি ডীন প্রফেসর বশির আহমেদ, ‘ল’ জাস্টিস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান কেএম সাজ্জাদ মহাসীন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব এস এম নুরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, সহকারী অধ্যাপক শায়লা আলম আশা, সুপ্রভাত পাল, প্রভাষক প্রীতিকনা সিকদার এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এজিএম (গ্রুপ বীমা) মোঃ আনোয়ার হোসেন সরকার ও এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফ্ফিয়া।