helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

রংপুরে জেনিথ লাইফের গ্রুপ বীমা দাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গত বুধবার (১৭ আগস্ট) রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির সিনিয়র জিএম (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোখলেস ও রংপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মো. রেজাউল করিম ও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাব কর্মকর্তা সহ অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ লিংক এখানে>

Log In