helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ লাইফের বনি আমিন এজেন্সি অফিসে ই-রশিদ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা কোম্পানিগুলোকে প্রচলিত রশিদের পরিবর্তে ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র হতে তৈরিকৃত ই-রশিদ ব্যবহারে নির্দেশনা ছিল বীমা নিয়ন্ত্রন ও উন্নয়ণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র। এই নির্দেশনা বাস্তবায়নে জেনিথ ইসলামী লাইফ তার সকল শাখা অফিসে পর্যাক্রমে চালু করছে ই-রশিদ।

এর ধারাবাহিকতায় বুধবার (২২ জুন) জেনিথ ইসলামী লাইফের বনি আমিন এজেন্সি অফিসে ই-রশিদ বা পি আরের উদ্বোধন করা।

কোম্পানির ডিজিএম বনি আমিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম মো. সাইফুল ইসলামসহ এ সময় বনি আমিন এজেন্সি অফিসে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজ লিংক এখানে>

Log In