helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

নাটোরে গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকা পরিশোধ করল জেনিথ লাইফ

ডেস্ক রিপোর্ট: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার মৃত্যুতে গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

গত ৬ ফেব্রুয়ারি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আওতাধীন লালপুর উপজেলার আব্দুলপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বীমা গ্রাহক রেজাউল করিম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। গ্রুপ বীমার ওই চুক্তি অনুযায়ী এই বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

জেনিথ ইসলামী লাইফের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলামের কাছ থেকে মনোনীতকের পক্ষে বীমা দাবির চেকটি গ্রহণ করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীমা কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মজিদ, নাটোর সার্ভিস সেন্টার ইনচার্জ প্রকল্প পরিচালক মো. কামাল মৃধা, প্রকল্প পরিচালক  মাওলানা মো. রুহুল আমিন ও সালাহ উদ্দিন প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)

নিউজ লিংক এখানে>

Log In