helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন- ২০২২ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের হোটেল সী-প্যালেসে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (লাইফ) কামরুল হাসান।

বেসরকারি খাতের এই বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ ও নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী।

সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির প্রায় ১০০০ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত রয়েছেন। সম্মেলনে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর, প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।

News Link>

Log In