helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

ইসলামী বীমার এক নিরলস কর্মাধ্যক্ষ এস এম নুরুজ্জামান

ইন্স্যুরেন্স ইনসাইডার ডেস্ক:

এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন। বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্স শিল্প নিয়ে যারা খুব দৃঢ়তার সাথে কাজ করে আসছেন এবং এই শিল্পকে একটি উন্নত অবস্থানে অধিষ্ঠিত করেছেন, এস এম নুরুজ্জামান তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন যাবত তিনি এই শিল্পে নিয়োজিত আছেন এবং দৃঢ়তার সাথে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি বীমাশিল্পে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে এস এম নুরুজ্জামান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্বও পালন করেছেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডিএমডি (উন্নয়ন প্রশাসন বিভাগ) পদে কর্মরত ছিলেন।

বীমাশিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান ও কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়াও বীমা বিষয়ের উপর গবেষণাধর্মী লেখালেখি করছেন। পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি-আরব ও সংযুক্ত আরব-আমিরাতসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন।

এছাড়া দেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও সেমিনারে প্রতিনিয়তই অংশগ্রহন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সচিব এবং সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য।

News Link>

Log In