একই অ্যাপে সব সেবা চালু করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এখন থেকে ঘরে বসেই বীমা পলিসি ক্রয় ও প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহকরা। প্রয়োজনীয় তথ্যও জানা যাবে জেনিথ লাইফ নামের এই অ্যাপে। একইসঙ্গে কোম্পানিটির উন্নয়ন কর্মীরাও পাবেন তাদের ব্যবসায়িক তথ্য।
জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস এম নূরুজ্জামান বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছি। গ্রাহকসেবা ত্বরান্বিত করতে প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছি আমাদের কর্মকাণ্ডে। বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমরা কাজ করছি। জানা গেছে, প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্পনা, ব্যাংক অ্যাকাউন্ট, উন্নয়ন কর্মকর্তা, গ্রাহক, ওয়েবসাইট, পেমেন্ট, বীমা ক্রয় ও যোগাযোগ নামে ৯টি বাটন রয়েছে এই অ্যাপে। এসব বাটন ব্যবহার করে নির্ধারিত সেবা গ্রহণ করতে পারবেন বীমা গ্রাহক ও উন্নয়ন কর্মীরা। গুগল প্লে স্টোর থেকে যে কেউ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
নিউজ লিংক এখানে>