helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ ইসলামী লাইফের জাফর এজেন্সি অফিস উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রকল্প ১০ এর অধীনে জাফর এজেন্সি অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

অফিস ইনচার্জ মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির জিএম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম এবং উন্নয়ন ও প্রশাসন বিভাগের প্রধান ভিপি মো. নিজাম উদ্দিন। এ ছাড়াও মাঠ পর্যায়ের অর্ধশতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে কর্মপরিকল্পনা প্রদান করেন। বক্তব্য শেষে ফিতা কেটে এজেন্সি অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

নিউজ লিংক এখানে>

Log In