helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের গ্রাহকের নমিনির নিকট মৃত্যুদাবি ৪ লাখ ৩০ হাজার ৫৮০ টাকা পরিশোধ করেছে। রোববার (৫ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ে  মৃত্যুদাবির চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

ভবিষ্যতের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে জেনিথ ইসলামী লাইফে দুইটি কিস্তি বীমা পলিসি কেনেন কুমিল্লার জান্নাতুল আসমার। দুই বীমা পলিসির প্রথম মেয়াদে দুইবার ৬৬ হাজার করে ১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করেন তিনি।বীমা পলিসি চালানো অবস্থায় মৃত্যু হয় তার।

বীমা পলিসির শর্ত অনুযায়ী, গ্রাহকের মৃত্যুর পর তার নমিনিকে দুইটি বীমার বিপরীতে সর্বমোট মৃত্যুদাবির ৪ লাখ ৩০ হাজার ৫৮০ টাকা পরিশোধ করেছে কোম্পানিটি।

চেক হস্তান্তর করেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলাম ও ডিভিপি (অবলিখন, দাবী ও কাস্টমার সার্ভিস) মজিবুর রহমান।

নমিনি মো. জামাল হোসেনের পক্ষে চেক গ্রহণ করেন বীমা গ্রাহকের ভাই নাজমুল হুদা লিটন।

নিউজ লিংক এখানে>

Log In