helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ লাইফের জাফর এজেন্সিতে পুরস্কার বিতরন ও উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আবু জাফর এজেন্সিতে পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অফিস ইনচার্জ মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের উন্নয়ন ও প্রশাসন বিভাগের প্রধান ভিপি মো. নিজাম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন ডিজিএম (উন্নয়ন) রুপা নাসির, ডিজিএম (উন্নয়ন) মানসুরা, ডিজিএম (উন্নয়ন) রুমা বেগম। এ ছাড়াও এজিএম (উন্নয়ন)’দের মধ্যে সজল, বিজয়, ইয়ারুন নেছা রুমা, নাজনীন আক্তার, রাবেয়া আক্তার, কনক প্রমাণিক, রাবেয়া আক্তার রানী, জামাল মল্লিক হ মাঠ পর্যায়ের সত্তুরের বেশি বীমাকর্মী-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে স্ব-স্ব লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে ফুল টাইম আন্তরিকতার সাথে কাজ করতে কর্ম পরিকল্পনা প্রদান করেন। বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনকারী বীমাকর্মী ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।

নিউজ লিংক এখানে>

Log In