helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ লাইফের বনি আমিন এজেন্সি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জেনিথ ইসলামী লাইফের প্রকল্প ১০ এর অধীনে বনি আমিন এজেন্সি অফেসের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর সাতারকুলে অফিস উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ।

জেনিথ ইসলামী লাইফের রাজধানীর সাতারকুলের অফিস ইনচার্জ মো.বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নিবার্হী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের সিনিয়র জি এম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম, প্রধান কার্যালয়ের উন্নয়ন ও প্রশাসন বিভাগ প্রধান ভিপি মো. নিজাম উদ্দিন, কোম্পানির এ জিএম(উন্নয়ন) কাওসার মাহমুদ, শ্রীমতী অনুগাঙ্গুলী, নাছিমা বেগম, জান্নাতুল ফেরদৌসসহ মাঠ পর্যায়ের অর্ধশতাধিক কর্মী -কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

জেনিথ ইসলামী লাইফের মূখ্য নিবার্হী কর্মকর্তা এস এম নুরুজ্জামান তার বক্তব্যে কর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে কর্মপরিকল্পনা প্রদান করেন। এছাড়াও গ্রাহকদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে বীমা বিক্রির ব্যাপারে তাগিদ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে ফিতা কেটে এজেন্সি অফিসের উদ্বোধন ঘোষণা করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।

নিউজ লিংক এখানে>

Log In