helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্সে ও লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) রাজধানীর ইআরএফ অডিটোরিয়াম -পল্টন টাওয়ারে ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ভিপি ও উন্নয়ন প্রশাসন ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম মুহাম্মদ কামরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল কাদের, মো. জিয়াউর রহমান এছাড়া অন্যন্য সংগঠন প্রধানগণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলামিন মোহাম্মদ-সেলস এন্ড সফট স্কিল প্রশিক্ষক। সমগ্র বাংলাদেশ হতে বাছাইকৃত শতাধিক সিনিয়র কর্মকর্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলের উদ্দেশ্য বলেন, পেশাদারীত্বের সহিত সকলকে কাজ করতে হবে। কোম্পানীকে ভালোবেসে কাজ করলে কর্তৃপক্ষ সব সময় আপনাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের এপ্রিল হতে জুন মাসের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনের উপর সকলের মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দেন।

নিউজ লিংক এখানে>

Log In