helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

নাটোরে জেনিথ লাইফের বীমা গ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: নাটোরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রহক শাহিদা বেগমের মৃত্যুদাবি পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) জেলার বাগাতিপাড়া উপজেলা কার্যালয়ে গ্রাহকের নমিনির নিকট মুত্যুদাবির ৩ লাখ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করে কোম্পানিটি।

জেনিথ ইসলামী লাইফের জিএম (উন্নয়ন) হাবিবুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাদি, কোম্পানির সিনিয়র জিএম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম এবং ডিভিপি (কাস্টমার সার্ভিস) মজিবুর রহমান।

এছাড়াও কোম্পানির ডিজিএম(উন্নয়ন) হাসান আলী সোহেল, ইয়াকুব আলীসহ মাঠ পর্যায়ের দুই শতাধিক কর্মী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজ লিংক  এখানে>

Log In