helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাছাইকৃত বিএম ও তদুর্ধ্ব উন্নয়নকর্মী-কর্মকর্তাদের নিয়ে বিশেষ উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মসূচি পালন করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল বুধবার (২৩ মার্চ) বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে (প্রকল্প- ১০) এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রকল্প প্রধান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন জিএম (উন্নয়ন) মো. আবু জাফর, জিএম (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, ডিজিএম (উন্নয়ন) মো. বনি আমিন হাওলাদার এবং মেট্রো প্রজেক্টের এসএম (উন্নয়ন) মো. সাজেদুর রহমান সহ অর্ধশতাধিক উন্নয়নকর্মী-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে নবায়ন প্রিমিয়াম বৃদ্ধি করতে আন্তরিকতার সাথে কাজ করার জন্য কর্মপরিকল্পনা প্রদান করেন। অনুষ্ঠানে পলিসি ও কোম্পানির কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প প্রধান ও সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম।

নিউজ লিংক এখানে>

Log In