helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

বাড্ডায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল জেনিথ লাইফ

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের গ্রাহক মরহুমা হাসিনার মৃত্যু দাবির এক লাখ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। গতকাল বুধবার মরহুমার স্বামী ইউনুস বেপারীর হাতে এ চেক তুলে দেন কোম্পানির সিইও এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, ডি জি এম (উন্নয়ন) মো. আবু জাফর, ডি জি এম (উন্নয়ন) মো. বনি আমিন হাওলাদার, ডি জি এম (উন্নয়ন) মো. নাসির উদ্দীন মাহমুদ।

সিনিয়র জি এম মো. সাইফুল ইসলামের সভাপতিত্তে অনুষ্ঠানে মাঠ পর্যায়ের শতাধিক কর্মি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কোম্পানির সিইও এস এম নুরুজ্জামান তার বক্তব্যে কর্মীদেরকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে তাগিদ প্রদান করেন। এছাড়া কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র ডি জি এম মো. সাইফুল ইসলাম। (সংবাদ বিজ্ঞপ্তি)

নিউজ লিংক এখানে>

Log In