চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান (গ্রেড- ১) মদন কুমারের দূর্ঘটনাজনিত মৃত্যুতে ১০ লাখ টাকা গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ৬ জানুয়ারি জেনিথ ইসলামী লাইফের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের রাজপাড়া বহরমপুর সিটি বাইপাসের এজেন্সি থেকে মৃত্যুদাবির চেক গ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্লান্ট হিসাব রক্ষক মো. রবিউল হাসান তালুদার জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (উঃ) সৈয়দ মাশকুরুল হকের নিকট হতে চেকটি গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের জিএম (উঃ) মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিভাগীয় অফিস প্রধান ডিজিএম (উঃ) মোঃ ইদ্রিশ আলী প্রমুখ।
News Link>