helpline: 01777777090
Complain Apply for Claim Contact Us

শেকৃবি’র সাথে জেনিথ লাইফের গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র সাথে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ অসুস্থ্যতা অথবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে চুক্তির শর্ত মোতাবেক নির্দিষ্ট পরিমাণ বীমা সুবিধা প্রাপ্য হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুর রশিদ ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং জেনিথ লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, জেনিথ লাইফের ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইন্স্যুরেন্স নিউজ বিডি নিউজ লিংক এখানে>

সারাবাংলা.নেট নিউজ লিংক এখানে>

 

Log In