বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয়, লিজিং কোম্পানি ও গ্রুপ অব কোম্পানির উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠালাভের পর আজ বৃহস্পতিবার (১১ আগস্ট, ২০২২) ছিল বীমা কোম্পানিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে শোকের মাস হওয়ায় দিবসটি উদযাপনে কোন অনুষ্ঠান আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
আনুষ্ঠানিক কোন আয়োজন না থাকলেও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানির পরিচালকবৃন্দ, বীমা গ্রাহক, শুভানুধ্যায়ী, কর্মী ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। একইসঙ্গে তিনি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সকলের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছেন।
নিউজ লিংক এখানে
